Sylhet Today 24 PRINT

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাসস |  ০৯ অক্টোবর, ২০২৫

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ১২ অক্টোবর রোম সফরে যাচ্ছেন। সেখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে। তিনি সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা এ সম্মেলনের ফাঁকে উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে আয়োজন করা হয়। সেখানে সারাবিশ্বের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট ইতালির রোমে অবস্থিত এফএওর সদর দপ্তরে আগামী ১০-১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.