Sylhet Today 24 PRINT

রানা প্লাজা হত্যা মামলা: রাজউক কর্মকর্তা কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

সাভার থানায় রানা প্লাজা হত্যা মামলায় রাজউকের ইমারত উপ-পরিদর্শক আওলাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজিদা তাহমিদার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, রানা প্লাজা হত্যা মামলায় মোট ৪৩ আসামির মধ্যে ২৭ জন কারাগারে আছেন। বাকি ১৬ জন এখনও পলাতক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.