Sylhet Today 24 PRINT

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো: প্রধান উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০২৫

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর শেষে এক বক্তৃতায় এমন কথা বলেন প্রধান উপদেষ্টা। সে সময় তিনি জুলাই আন্দোলনে আহত, নিহত সব বীর যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সে সময় তিনি বলেন, ‘এখানে আমরা সবাই মিলে যে কাজটা করলাম, জুলাই সনদে স্বাক্ষর করলাম, সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই পরিবর্তন সম্ভব হলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে। যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারাই বাংলাদেশকে গড়বে।’

এর আগে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.