Sylhet Today 24 PRINT

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত এবং প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

এই প্রাথমিক তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম দেখা যায়নি।

তার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে খালি রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা না করা প্রসঙ্গে ফখরুল বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সঙ্গে আলোচনা করে, যেসব আসনে প্রার্থী ঘোষণা করিনি সেগুলআ তারা আসতে পারেন নতুবা আমরা প্রার্থী দিতে পারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.