Sylhet Today 24 PRINT

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই রুহুল কবির রিজভীর নাম

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

তবে ঢাকা-৯ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর। ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হলেও সিদ্ধান্ত হয়নি ৬৩টি আসনে।

এদিকে প্রার্থীদের তালিকা প্রকাশের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেসব দলের সঙ্গে কথা বলে যে সব আসন আমরা ঘোষণা করিনি তারা আসতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.