Sylhet Today 24 PRINT

১০ নভেম্বরের আগে করতে হবে ভোটারের ঠিকানা পরিবর্তনের আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী ১০ নভেম্বরের পর গ্রহণ করা হবে না।

নির্বাচন কমিশন সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়েছে, যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চান, তাদের ১০ নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ১৭ নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.