Sylhet Today 24 PRINT

ঢাকা-৯ আসনের মনোনয়ন কিনলেন তাসনিম জারা, বিএনপি প্রার্থী ঘোষণা করেনি এ আসনে

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে প্রার্থী হওয়ার জন্য ফরম সংগ্রহ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ডা. তাসনিম জারা সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার প্রার্থিতা নিশ্চিত করেন।

তিনি জানান, তিনি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন। তিনি আরও বলেন, ‘দলের নির্দেশনা অনুযায়ী ১৩ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। সেই প্রক্রিয়ায় আমি যুক্ত হয়েছি। সুযোগ পেলে আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।’

ফরম সংগ্রহ করেন সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের সঙ্গে সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানার এলাকা জুড়ে বিস্তৃত।

এই আসনে এখনও বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কবির আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.