Sylhet Today 24 PRINT

হবিগঞ্জসহ দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২৫

হবিগঞ্জসহ দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) বদলি বা পদায়ন করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনা জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃতদের মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলা পুলিশ সুপার, এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.