Sylhet Today 24 PRINT

এনসিপির মনোনয়ন নিলেন স্যালুট দেওয়া সেই রিকশা চালক

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২৫

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র হাতে নেন।

জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণও একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বর্তমানে খোকন চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।

আজই জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। শেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.