Sylhet Today 24 PRINT

ভূমিকম্প: হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হামীম

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙে আহত হয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি ঘটনাটি জানান। সেখানে তিনি বলেন, সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। তিনি সবার কাছে দোয়া কামনাও করেন।

হঠাৎ কম্পন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তড়িঘড়ি করে বের হতে গিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হল—এই তিন হলের অন্তত ৬ শিক্ষার্থী দৌড়াদৌড়ির সময় আঘাত পান।

সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদের তথ্য অনুযায়ী, আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে কম্পনটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.