Sylhet Today 24 PRINT

ভোক্তাপর্যায়ের এলপিজির দাম বাড়বে নাকি কমবে-জানা যাবে আজ বিকালে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের ভোক্তাপর্যায়ের এলপিজির দাম বাড়বে নাকি কমবে-এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে। সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপিয়ের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ওইদিন নতুন মূল্যহার ঘোষণা করবে।এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকার রমনার আইইবি ভবনের (শহীদ প্রকৌশলী ভবন) ৬ষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

একই সঙ্গে ডিসেম্বর ২০২৫-এর এলপিজির ভোক্তামূল্য সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.