Sylhet Today 24 PRINT

আজীবন চাকুরির সুযোগ দাবি মুক্তিযোদ্ধাদের

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

চাকুরীজীবী মুক্তিযোদ্ধাদের অবসর ও পিআরএলসহ আজীবন চাকুরির সুযোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিতে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া বলেন।

তিনি বলেন, ‘দেশে সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। এখন অবসর পিআরএল ও চাকরিরত মুক্তিযোদ্ধার সংখ্যা হাতেগোনা কয়েক হাজার। বর্তমানে সরকারি চাকুরির পদ খালি আছে আড়াই লাখেরও বেশি। এর বিপরীতে কয়েক হাজার মুক্তিযোদ্ধাকে সরকারি চাকরি দিলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, বরং রাষ্ট্র উপকৃত হবে।’

তিনি বলেন, ‘চাকুরীজীবী মুক্তিযোদ্ধারা সততা ও নিষ্ঠার সাথে স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে স্ব-স্ব কর্মক্ষেত্রে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চাকুরীজীবী মুক্তিযোদ্ধাদের অধিকাংশেরই ঢাকায় বাড়ি নেই।

সন্তানদের লেখাপড়া চলাকালে তারা অবসরে গেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, যা সামাল দেয়া অনেক কষ্টকর হবে।’

তিনি আরো বলেন, ‘গত বছরের ১০ আগষ্টস্ট হাইকোর্ট ৬০ দিন সময় নির্ধারণ করে  মুক্তিযোদ্ধাদের চাকুরির বয়স বৃদ্ধির জন্য একটি নির্দেশনা প্রদান করেন। এই রায় ওই বছরের ১৬ নভেম্বর সুপ্রিমকোর্টও বহাল রাখে। তবে তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. হেদায়েতুল বারী, কার্যকরী সভাপতি দো. দেলোয়ার হোসেন খান রাজিব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.