Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন তিন বাহিনীর প্রধান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে একে একে হাসপাতালে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি আরও বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে উনাকে যদি বিদেশে নেয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন উনাকে বিদেশে নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.