সিলেটটুডে ডেস্ক | ০৩ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হলো।’
এ ছাড়া কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন।
এর আগে, রাষ্ট্রপতির আইডি থেকে ‘#Resignation’ লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় কেবল ফ্রেন্ডরাই বিষয়টি দেখেছেন।