Sylhet Today 24 PRINT

৩৬তম বিসিএস প্রিলিমিনারিতে ১৩ হাজার ৮৩০ জন উত্তীর্ণ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

ছত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল  প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। বুধবার ওয়েবসাইটে ( www.bpsc.gov.bd ) ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।

কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে 36 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

লিখিত পরীকাক্ষার জন্য কমিশনের ওয়েবসাইট  (www.bpsc.gov.bd ) থেকে বিপিএসসি ফরম-২ ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত জমা দেয়া যাবে।

গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারির ২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষায় অংশ নেন ২ লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী।

প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.