Sylhet Today 24 PRINT

চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে মেট্রো রেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সব কার্যক্রম স্বাভাবিক রাখার শর্তে আন্দোলন চলবে

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

মেট্রো রেলের নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন ।স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে দিয়াবাড়ি মেট্রো রেল ভবনের সামনে এ কর্মসূচিটি পালন করেন।দাবি, সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক থাকা ‘বিশেষ বিধান’ বাতিল করে নতুন বিধিমালা প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন কর্মীরা।

কিন্তু চাকরি-বিধিমালা না থাকায় ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, গ্রুপ-ইনস্যুরেন্সসহ বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর একটি খসড়া চাকরি বিধিমালা প্রস্তুত করা হলেও বিতর্কিত ‘বিশেষ বিধান’ যুক্ত থাকায় ১৩ বছরেরও বেশি সময়েও বিধিমালা চূড়ান্ত হয়নি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সব কার্যক্রম স্বাভাবিক রাখার শর্তে আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তারা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.