Sylhet Today 24 PRINT

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগ নিয়ে গুঞ্জন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২৫

সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

কী বিষয়ে সংবাদ সম্মেলন করবেন, সেটি কর্মসূচিতে উল্লেখ করা না হলেও উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে এতে জানানো হয়েছে।

সম্প্রতি আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি বেশ আলোচিত হচ্ছিল। আসিফ মাহমুদ বুধবার এ বিষয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এনসিপির একাধিক নেতা আসিফ মাহমুদের উপদেষ্টা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন।। তবে এ ব্যাপারে কোনো সূত্রই নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়।

এর আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চলতি সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার করবে বলার পর তার গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের বিষয়টি সামনে আসায় গুঞ্জন ডালপালা মেলেছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের পর কোন দলে যোগ দেবেন, সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি। তিনি এনসিপি, বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.