Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন

নিউজ ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সিইসির প্রতিনিধি দলে ছিলেন।

সিইসি বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন । এ ব্যাপারে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার তা করবেন বলে জানিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, বৈঠকে ভোটার তালিকা ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। তাছাড়া, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে অবগত করা হয়েছে রাষ্ট্রপতিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.