সিলেটটুডে ডেস্ক | ১০ ফেব্রুয়ারী, ২০১৬
পার্বত্য এলাকার জীবন নিয়ে ‘ডুমুরের ফুল’ নামের একটি উপন্যাস লিখেছেন লেখিকা রোকেয়া লিটা। আর এই উপন্যাসের জন্য তিনি পাহাড়িদের কাছ থেকে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
তিনি দাবি করেন , এই উপন্যাসে এমন অনেক কিছু তিনি তুলে ধরেছেন, যা পাহাড়িদের পছন্দ হয়নি। এর আগে কেউ এ বিষয়টি তুলেও ধরেন নি।
তিনি বলছেন, যখন কোন গোষ্ঠী দেখে যে, কোন বিষয় তাদের মতের বাইরে, তখন তারা ক্ষেপে ওঠে। এরমধ্যেই তারা আমাকে ফেসবুকের তো প্রকাশ্য একটি জায়গায় ধর্ষণের হুমকিও দিয়েছে।
লেখিকা রোকেয়া লিটা বলছেন, পাহাড়ি উপজাতীয় পুরুষদের দ্বারা পাহাড়ি নারীরা যে ধর্ষণের শিকার হলেও সেটি উঠে আসে না। কিন্তু যেকোনো ঘটনায় ধর্ষণকারী পুরুষ যদি বাঙ্গালী হয়ে থাকেন, সেটির প্রচার বেশি হয়। এ বিষয়টি তুলে আনার কারণেই হুমকি দেয়া হচ্ছে।
তবে পাহাড়িদের অনেকেই বলছেন, এই বিষয়টির বিষয়বস্তু সম্পর্কে তারা জানেননা। তাই হুমকি দেয়ার প্রশ্নও আসেনা।
সূত্র: বিবিসি বাংলা