Sylhet Today 24 PRINT

সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২৫

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম আফতাব উদ্দিন রিগান। ‍বুধবার বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, নিহতের বয়স ৩৭ বছর। এর আগে তার পোস্টিং মৌলভীবাজারে ছিল। ৫ আগস্টের পর তিনি ঢাকায় আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.