Sylhet Today 24 PRINT

ওসমান হাদীর গুলিবিদ্ধের ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদীর গুলিবিদ্ধের ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদী।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে গুলি লাগায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকায় তল্লাশি চালিয়ে হাদীর গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে ২টি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধার করা খোসা পরিক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.