Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরের পথে হাদি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ।

সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নেওয়া হয় হাদিকে।

হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর ২টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে হাদিকে বহন করা অ্যাম্বুলেন্স  বিমানটি   ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.