Sylhet Today 24 PRINT

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ আদেশ দেওয়া হয়। এর আগে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পরে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.