Sylhet Today 24 PRINT

সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২৫

কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক নাহিদ রিয়াসাদ আর নেই। সোমবার মধ্যরাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

জানা যায়, রাজধানীর ধানমণ্ডির বাসায় নাহিদ রাত আড়াইটায় বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নাহিদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

নাহিদ ব্যক্তিগতভাবে ভ্লগ করতেন। সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে তিনি পরিচিতি পেয়েছিলেন। এ ছাড়া টাইমস অব বাংলাদেশ নামের একটি ইংরেজি পত্রিকায় কাজ করতেন।

এদিকে, নাহিদ রিয়াসাদের মৃত্যুর খবর প্রকাশের পর ‘সেভ আওয়ার ওমেন’ নামের একটি সংস্থা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানাচ্ছে তারা এই যুগলকে আইনি নোটিস পাঠাতে চেয়েছিল।


এ জন্য তারা এরইমধ্যে কাজও সম্পন্ন করে ফেলছিল। তবে নাহিদ রিয়াসাদের মৃত্যুর পর সেই সিদ্ধান্ত থেকে সংস্থাটি সরে এসেছে বলেও জানায়।

সেভ আওয়ার ওমেন সংস্থাটি বলছে, ‘অশ্লীল কন্টেন্ট করাদের মাঝে আপনারা যে সব অভিযোগ এর আগে দিয়েছিলেন সেখানে আমাদের তালিকায় ৪ নং এ ছিল এই কাপল! আন্না কারেনিনা ও নাহিদ রিয়াসাদ। তবে আমরা অনেকদিন আগেই এই ইস্যু নিয়ে কাজ অফ করার ঘোষণা দেই তবে তালিকাভুক্ত সবার বিরুদ্ধে প্রমাণ আর আইনি ব্যবস্থা নিতে তাদের ঠিকানা সহ অনেক কিছুই দরকার হয়।’

সংস্থাটি আরো বলছে, ‘আমরা এই কাপলের সকল তথ্য সংগ্রহ শেষ হলেও নাহিদ রিয়াসাদ রাতে মারা গেছেন বলে আন্না কারেনিনা ফেসবুকে জানান! আমরা উকিল নোটিশ সহ যাবতীয় কাজ প্রায় শেষ করেছিলাম। তবে আমরা আর তা প্রেরণ করছি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.