Sylhet Today 24 PRINT

হাদির চিকিৎসার কার্যক্রম অবহিত করতে প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণানের ফোন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২৫

শরিফ ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ফেসবুক পোস্টে বলা হয়: শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

উল্লেখ্য, উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীরা ওসমান হাদিকে গুলি করে। তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ওসমান হাদিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.