সিলেটটুডে ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর উত্তাল হয়েছে রাজধানী ঢাকা। শাহবাগ এলাকায় হাদির অনুসারীরা বিক্ষোভ করেছেন।
অনুসারীদের একদল লোক জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। ভাঙচুরের পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে আগুনও দিয়েছে তারা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে হামলা শুরু হয় পত্রিকা অফিসটিতে। তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা।
"আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন," বলছিলেন এই পুলিশ কর্মকর্তা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়।