Sylhet Today 24 PRINT

লন্ডন গেলেন জুবাইদা, ৫ দিনের মধ্যে ফিরবেন ফের তারেক রহমানের সঙ্গে

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তার স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান।

এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডা. জুবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.