নতুন করে সম্পর্কে জড়াতে আপনি কি প্রস্তুুত?
যতক্ষন না..., সিঙ্গেলই থাকুন !
সিলেটটুডে ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
বিচ্ছেদের পর নতুন করে সম্পর্কে জড়ানোর আগে সময় নিন। আপনি যদি বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে তড়িঘড়ি করে দ্রুততম সময়ে সম্পর্কে যান, তাহলে ৭০ শতাংশের বেশি ক্ষেত্রে সেটিও হয় আরেকটি ভুল সম্পর্ক।বিচ্ছেদের যন্ত্রণা সেরে উঠুন। পরিষ্কার বোঝাপড়া করে নিন নিজের সঙ্গে ।নতুন সম্পর্কে যাওয়ার আগে নিজেকে ১০টি প্রশ্ন করুন যার মধ্যে ৫টি প্রশ্নের উত্তর হতে হবে ‘হ্যাঁ’। এবং বাকি ৫টি প্রশ্নের উত্তর হতে হবে ‘না’। সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি আবার সম্পর্কে যেতে পারেন। নয়তো সিঙ্গেল থাকাই ভালো বলে জানিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞরা।
সম্পর্কে জড়ানোর আগে যেসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হতে হবেঃ-
- আগে পুরোনো সম্পর্কের ট্রমা থেকে পুরোপুরি সেরে উঠেছেন তো?
- নিজেকে সময় দিয়ে বুঝুন, আপনি কেন নতুন সম্পর্কে যেতে চান?আপনি নতুন সম্পর্ক থেকে কী চান, সেটি আগে নিশ্চিত হোন। আপনি কি সত্যিই নতুন সম্পর্কে যেতে চান?
- আপনি কি সঠিক সঙ্গীর দেখা পেয়েছেন? সঙ্গী কি আপনাকে সম্মান করেন? আপনার ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করেন? সঙ্গী সাথে থাকলে কি নিজেকে আত্মবিশ্বাসী আর ফুরফুরে লাগে?
- আপনি নিজে কি নিজেকে সুখী রাখতে পারছেন? মনে রাখবেন, আপনি যদি নিজেকেই ভালো রাখতে না পারেন, তাহলে অন্যকেও ভালো রাখতে পারবেন না। এমনকি অন্য কেউও আপনাকেও ভালো রাখতে পারবে না। কেননা নিজেকে ভালো রাখার সূত্র তো আপনারই জানা নেই!
- আপনার সম্পর্ক কি আপনাকে নির্ভার রাখতে ও ভালো বোধ করাচ্ছে?
সম্পর্কে জড়ানোর আগে যেসব প্রশ্নের উত্তর ‘না’ হতে হবেঃ-
- নতুন সম্পর্ক কি স্বল্প বা দীর্ঘ মেয়াদী মানসিক চাপ ও টেনশনের কারণ হচ্ছে বা হবে?
- নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পছন্দের মানুষটি বাধা দিচ্ছেন? আপনার জীবনের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন?
- আপনাকে কি সম্পর্কের জন্য নিজের স্বপ্ন, বন্ধুত্ব, পড়াশোনা বা পেশা বলিদান দিতে হচ্ছে?
- আপনি পারিবারিক, সামাজিক, বন্ধুবান্ধব বা অন্য কোনো চাপ সম্পর্কে জড়াচ্ছেন না তো?
- পছন্দের ব্যক্তিটির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন না তো?
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.