Sylhet Today 24 PRINT

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের কব্জি কর্তন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আক্তার হোসেন নামে এ ভুক্তভোগী নগরীর গল্লামারি এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি বড় বাজার এলাকার একটি হোটেলে কাজ করতেন।

ভুক্তভোগী আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সকালে তিনি বাড়িতিই ছিলেন। পূর্বপরিচিত কয়েকজন তাঁকে ডেকে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটায় নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই চার–পাঁচজন তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই হাতে কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীরা তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আক্তার হোসেনের বাম ও ডান হাতের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্বকভাবে। বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্ব পরিচিত। সকালে তাকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে জখম করেছে। এ সময় চারজন উপস্থিত ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.