Sylhet Today 24 PRINT

পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় “পোস্টাল ভোট বিডি” অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত ছিলো । তবে এখনন পর্যন্ত যে পরিমান  ভোটার নিবন্ধন করেছেন তা খুবই অপ্রতুল । এরই মধ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত “পোস্টাল ভোট বিডি” তে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারিত ছিল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। এটা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। যারা এখনও নিবন্ধন করেননি, তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

আগামী শনিবার দেশের সব তপশিলি ব্যাংক খোলা রাখার জন্য ইসি নির্দেশ দিয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, আগামী শনিবার তপশিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি। যাতে মনোনয়নপত্র দাখিলে প্রাসঙ্গিক বিষয়গুলো এবং ব্যাংকের কোনো বিষয় থাকলে, সেটা যেন সম্ভাব্য প্রার্থী বা তাদের এজেন্টরা ঠিকমত সম্পন্ন করতে পারেন।

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাই আচরণবিধি মেনে চলবো। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.