Sylhet Today 24 PRINT

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবরে পৌঁছেছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার একটু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান।

পৌনে ১১টার একটু পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয়, তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন।

তিনি ফুল দিয়ে সাজানো সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান। এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতা–কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের আহত না থাকায়  পঙ্গু হাসপাতালে যাবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.