Sylhet Today 24 PRINT

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন।

শনিবার রাতে রাষ্ট্রপতি বরাবর দেয়া এ পদত্যাগপত্র তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে পদ ছেড়েছেন বলে তিনি উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রটি রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন। সেখানে বিএনপির নমিনেশন চেয়েছেন। মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে তিনি ভোট করবেন।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন। পরদিন ৮ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.