Sylhet Today 24 PRINT

ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ রহমান পার্থ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ । তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ সংসদীয় আসনেও নির্বাচন করতে যাচ্ছেন।

দলীয় সূত্র জানিয়েছে,বিএনপি থেকে আন্দালিভ রহমানকে দলে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে । তবে আন্দালিভ রহমান এই প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন। ইতিমধ্যেই ভোলা-১ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এখন এই আসনে আন্দালিভের বিপরীতে কোনো বিএনপি প্রার্থী রাখবে না বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.