Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আরও উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্র মন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি।

এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও জানাজায় অংশ নেবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.