সিলেটটুডে ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়েছিলো সকালে। এখানেই পরিবারের সাথে থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান । পাশেই খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’।এখানেই খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও দলীয় নেতা–কর্মীরা ।
আজ বুধবার সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছেছিলো।
এদিকে মরদেহ আনার কারণে গুলশান অ্যাভিনিউ সড়কের ১৯৬ নম্বর বাসভবন ও ফিরোজা ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিলো। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছিলো গুলশান অ্যাভিনিউ সড়কে।
জানাজার জন্য এখন মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে নেওয়া হচ্ছে । জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।