Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানুষের ঢল

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সর্বস্থরের মানুষ আসছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।

কালো পোশাক ও ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে দলে দলে জড়ো হচ্ছেন মানুষ।

বেলা সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে দিকে দিকে বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন। তাঁদের মধ্যে কেউ মহাখালী, কেউ খুলনা থেকে এসেছেন। বয়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে যাচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.