Sylhet Today 24 PRINT

সঞ্চয়পত্রের সুদ কমানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নথি পাঠানো হলে তাতে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববারই এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন থেকে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমায় সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তিতে মুনাফা করা হয়েছিল প্রায় সাড়ে ১০ শতাংশ। এতদিন যা ১২ শতাংশের কাছাকাছি ছিল। আগামী ছয় মাসে কেনা সঞ্চয়পত্রে নতুন এ মুনাফাহার কার্যকর হবে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.