সিলেটটুডে ডেস্ক | ০৪ জানুয়ারী, ২০২৬
ছবি তোলার অভিযোগে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক করেছে পুলিশ । এদের মধ্যে একজন বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মী।
আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁদের আটক করে গুলশান থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নিরাপত্তাকর্মী মো. রুহুল আমিন ও ওমর ফারুক।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, রুহুল আমিন একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মী। তিনি তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। ওমর ফারুক নামের অপর আরেক ব্যক্তিকে আটকের পর তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাকিবুল ইসলাম।