Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত ।

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েই বিএনপির ১০-১২ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৬ই জানুয়ারি) মধ্যরাতে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নেররা মচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা চালায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা।

এ সময় ওই এলাকার সেন্টুকাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ বিএনপি সমর্থিত অন্তত ১০-১২টি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়।

হামলার শিকার ব্যক্তিরা অভিযোগ করেছেন, হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি ঘরে থাকা নগদ অর্থও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা আরও জানান, যারা এই হা মলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে তারা মাত্র কয়েক দিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়। রাজনৈতিক খোলস পরিবর্তন করেই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপির ত্যা গী নেতাকর্মীদের লক্ষ্য করে এই তান্ডব চালিয়েছে। বর্তমানে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লা আল মামুন শাহ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.