Sylhet Today 24 PRINT

সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০২৬


সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান বিপিএল আসরের খেলা চলাকালে গ্যালারেতে বসে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রংপুর ও নোয়াখালীর ম্যাচ চলাকালীন সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খেলা চলাকালীন সময়ে ভিআইপি গ্যালারিতে বসে জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার বসু মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া (২৯), নারায়ণগঞ্জ জেলার কুমারগাঁও থানার মামররপুর এলাকার আব্দুল আজিজের ছেলে মো. খোকন মিয়া (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার রহিম মিয়ার ছেলে নূর আলম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, তিনজন বৈধ টিকিট নিয়ে ভিআইপি গ্যালারিতে প্রবেশ করে খেলা দেখার আড়ালে জুয়া খেলায় লিপ্ত হয়। বিষয়টি নজরে এলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর দায়িত্বরত কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্টেডিয়ামে দায়িত্বরত পুলিশ বক্সের এসআই জুয়েল জানান, আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.