Sylhet Today 24 PRINT

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে সংখ্যালঘু, আদিবাসী, নারী-পুরুষসহ সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল রেনেসান্সে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস তাদের নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্পর্কিত প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের হার কত হবে সেটা দেখে অংশগ্রহণমূলক বিষয় বলা যাবে।

এ ব্যাপারে আগে থেকে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.