Sylhet Today 24 PRINT

‘সাহস থাকলে’ শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২৬

সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার দুপুরে চট্টগ্রামে এক সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ওই সাংবাদিক প্রশ্ন করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন। তা ভোটারদের শঙ্কিত করবে কি না?

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনি তো নিজে শঙ্কিত না। আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। যারা পালায়া আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালায়া, চোর তো অনেক কিছু বলতে পারে।

“তারা পালায়ে আছে, পালায়ে ওখান থেকে বলতেছে। তাদেরটায় কেউ শঙ্কিত হবে নাকি। যদি ওনাদের সাহস থাকে দেশের ভেতরে আসুক। আইসা আইনের আওতায়, আইনের আশ্রয় নিক। এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায়া কথা বললে তো এটার কোন ভেল্যু নাই।”

একইভাবে শেখ হাসিনার শাসনামলেও বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে দেশে এসে কথা বলার আহ্বান জানাতে তিনি এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.