Sylhet Today 24 PRINT

তারেক রহমানের সাথে সাক্ষাতে কবি-সাহিত্যিকদের প্রতিনিধিদল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কবি-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল।

শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক সামাজিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.