Sylhet Today 24 PRINT

সিলেটের ৬ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ২০ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র প্রত্যাহারকারী প্রার্থীগণের মধ্যে রয়েছে সিলেট-১ আসনের এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনের গন অধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকি ও জামায়াতের ইসলামের মোঃ আব্দুল হান্নান; সিলেট-৩ আসনের খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়েত ইসলামের লোকমান আহমেদ ও এনসিপির নুরুল হুদা জুনেদ ; সিলেট-৪ আসনের খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মোঃ রাশেদ উল আলম; সিলেট-৫ আসনে জামায়াতের ইসলামের হাফিজ মোঃ আনওয়ার হোসাইন খান এবং সিলেট ৬ আসনে বিএনপির ফয়সাল আহমেদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.