Sylhet Today 24 PRINT

যুবককে মাথায় গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হো‌সে‌নের ছে‌লে।

ত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে ঘটনাস্থ‌লের পা‌শের একটি সেলুনে বসে ছিল রাকিব। হঠাৎ দুই যুবক সেলুন থে‌কে রাকিবকে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে যায়। তারা রাকিবের মাথায় পর পর দুইটি গু‌লি ক‌রে। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে ওই দুই যুবক হেঁটে রাস্তা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাকিবকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নিহত রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত। তার বিরু‌দ্ধে মাদকসহ তিন‌টি মামলার তথ্য পাওয়া গে‌ছে। হামলকারীদের কয়েকজনের নাম পাওয়া গেছে। খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.