Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

সিলেটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-‌ভিসা ব্যবহৃত হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ভ্রমণের জন্য শুধু ই-ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের হাইকমিশন।

শ‌নিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জা‌নিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন।

বার্তায় জানা‌নো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন হবে তারা শুধু ই-‌ভিসা পাবেন। ঐ দিন থেকে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা ব্যবহৃত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.