Sylhet Today 24 PRINT

পদত্যাগ করছেন ঢাবির ভিসি

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৬

হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সেখানে পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঘোষিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ঢাবি ভিসি।

তিনি বলেছেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।’

একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান, এটিকে নিয়মিত কোনো চাকরি মনে করেন না তিনি। ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন, এমনটাই বললেন ঢাবি ভিসি।

এর আগে গণমাধ্যমে জনসংযোগের তরফে পাঠানো বিজ্ঞপ্তিতে এই সংবাদ সম্মেলনকে ‘বিশেষ’ আখ্যা লেখা হয়েছিল।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্বে এসেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.