Sylhet Today 24 PRINT

যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান

সিলেটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার শেষ হয় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায়। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারাদেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে ।ফলে এখন ভোটারদের ভোট দেওয়ার পালা। এই প্রেক্ষাপটে আলোচনার মূল বিষয়।

আলোচিত প্রার্থীরা কে কোথায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন তা জানারো আগ্রহ থেকেও আলোচনা চলমান।

এরই মধ্যে জানা গেলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

উল্লেখ্য,গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। তারেক রহমান এবার এ আসনে ধানের প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে লড়ছেন।ভোটের প্রচারের সময় তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দিতে এবং বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.