Sylhet Today 24 PRINT

কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে: শফিকুর রহমান

সিলেটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।

জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে জামায়াতের আমির অভিযোগ করেন।

আজ বুধবার বেলা দুইটার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা কিখে জানান।

ওই পোস্টে জামায়াতের আমির সবার প্রতি আহবান এসর অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য। পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি দেশবাসীর প্রত্যাশার কথা ব্যাক্ত করেন।

উলেখ্য, এরই মধ্যে বিভিন্ন গনমাধ্যমের খবরে দেশের বিভিন্ন স্থানে জামাত সংশ্লিষ্ট নেতাকর্মীদের টাকা বিতরণের অভিযোগ, টাকা সহ আটক সহ এমন খবর পাওয়া গেছে। তবে কি উদ্দেশ্যে জামায়াতের আমির এ পোষ্ট দিয়েছেন তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.