সিলেটটুডে ডেস্ক | ১২ ফেব্রুয়ারী, ২০২৬
নোয়াখালীর হাতিয়াতে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
এসময় মাহাদি আমিন বলেন, আমরা লক্ষ্য করছি ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। কিন্তু ধীরগতিতের চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।